কৃষকের পাশে সাতক্ষীরা যুবলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় বোরো মৌসুমে চাষিদের মাঠ থেকে ধান কেটে বাড়ি তুলে দেয়ার কার্যক্রম শুরু করেছেন সাতক্ষীরা জেলা যুবলীগের নেতাকর্মীরা।
বৃৃহস্পতিবার সাতক্ষীরা সদরের আলিপুর এলাকার কৃষক সুবহান গাজীর ১২ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন যুবলীগের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জিএম ওয়াহিদ পারভেজের নেতৃত্বে ধান কাটা কার্যক্রমে অংশ নেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল হক নান্টু, সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান ও সাবেক ছাত্রনেতা অহেদসহ শতাধিক নেতাকর্মী।
সাবেক ছাত্রনেতা জিএম ওয়াহিদ পারভেজ বলেন, করোনাভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে আমরা দাঁড়িয়েছি। পাশাপাশি চলতি বোরো মৌসুমে চাষিরা শ্রমিক সঙ্কটে পড়েছেন। সময়মতো ধান ঘরে তুলতে যাতে সমস্যা না হয় সেজন্য চাষিদের পাশে দাঁড়িয়েছি আমরা।
তিনি বলেন, স্বেচ্ছাশ্রমে বৃৃহস্পতিবার এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। যদি কোনো কৃষক জানান শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছেন না; তবে যুবলীগের নেতাকর্মীরা তার পাশে দাঁড়াবে।
আকরামুল ইসলাম/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে