নেত্রকোনায় লরি উল্টে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি
নেত্রকোনার মদনে লরি উল্টে সৌরভ মিয়া (৭) ও রোমান মিয়া (৮) নামে দুই শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার দেওসহিলা তলার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ দেওয়াসহিলা উত্তরপাড়া গ্রামের লায়ন মিয়ার ছেলে ও রোমান পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পাইকপাড়া গ্রামের আল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোমান কয়েকদিন আগে মায়ের সঙ্গে দেওসহিলায় মামার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে রোমানের মামা রফিকুল ও সৌরভের বাবা লায়ন তলার হাওরে ধান কাটতে গেলে রোমান ও সৌরভ তাদের খাবার নিয়ে হাওরে যায়। খাবার দিয়ে বাড়ি আসার পথে ধান বোঝায় একটি লরিতে ওঠে ওই দুই শিশু। হাওরের গাদ্দি নামক স্থানে আসতেই লরিটি উল্টে যায়। এতে রোমান ও সৌরভ গুরুতর আহত হলে লরিচালক পালিয়ে যায়। আশপাশের লোকজন শিশুদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অলিজা তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মদন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশিষ সরকার বলেন, নিহত রোমান ও সৌরভের মরদেহ মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
কামাল হোসাইন/আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬