মৌলভীবাজারে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত
মৌলভীবাজারে নতুন করে আরও দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই দুই করোনা রোগী শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে একজনের বাসা শ্রীমঙ্গলে এবং অপরজন রাজনগর উপজেলার। আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ২১, আরেকজনের বয়স ৪০ বছর।
এর আগে মৌলভীবাজারে চারজনের করোনা ধরা পড়ে। যার মধ্যে দুইজন মারা যাওয়ার পর তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পাওয়া যায়। অন্য দুইজন চিকিৎসাধীন আছেন।
রিপদ দে/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা