রামগতিতে করোনার উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি কমলনগর উপজেলার খায়েরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশিস মজুমদার বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। শনিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে তার মৃত্যু হয়। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
কাজল কায়েস/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ২ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৩ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৪ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই
- ৫ চুয়াডাঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার