যশোরে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত
প্রতীকী ছবি
যশোরে ট্রাকের ধাক্কায় ইনসান আলী নামে এক ব্যক্তি (৫২) ও তার মেয়ে ফারজানা আক্তার সুমি (১৯) নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় এ ঘটনা ঘটে। নিহত ইনসান আলীর বাড়ি বরিশাল শহরের পুরাতনপাড়ায়। তারা বর্তমানে খুলনা শহরে বসবাস করছিলেন।
অভয়নগরস্থ নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ইনসান আলী তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। সকালে তারা যশোর-খুলনা মহাসড়কের সিঙ্গিয়ায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকসহ হেলপার সোহানকে আটক করেছে পুলিশ।
মিলন রহমান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত