এ আধাঁর কেটে যাবে : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মেকাবিলায় কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা মানলে করোনা মোকাবেলায় সমস্যা হবে না। এ আঁধার কেটে যাবে। আঁধারের পরে আলো আসবে আমাদের জীবনে।

শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ হাজার ৮০০ রোজাদার, ঈমাম, মুয়াজ্জিন ও কর্মহীন অহসায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও উন্নতমানের সবজি বীজ, সার বিতরণ অনুষ্ঠানে এমপি শাওন এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন। কোনো স্থানে সবাই জড়ো হবেন না। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। খাদ্যের প্রয়োজন হলে আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দেব।

এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা