নেত্রকোনায় গরু শসা গাছ খাওয়ায় সংঘর্ষে যুবকের মৃত্যু
গরু শসা গাছ খাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা পশ্চিম পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও দুই পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
সোমবার (০৪ মে) সকালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবুল বাসার (৩৩)। ময়মনসিংহ হাসপাতালে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহত লিটন মিয়া, আজিজুল ইসলাম, হক মিয়া, আব্দুল মান্নান ও রাশিদা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গরু শসা গাছ খাওয়াকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টা থেকে ৯ট পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পূর্বধলা থানা পুলিশের ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
কামাল হোসাইন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬