চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা এলাকায় হিউম্যান হলারের সঙ্গে লরির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শুত্রবার সকাল সাড়ে ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফাতেমা বেগম ও ছবির উদ্দিন, তবে তাৎক্ষণিকভাবে অপর জনের নাম জানা সম্ভব হয়নি। আহতরা হলেন- শহীদ, আশিষ পাল, সুমি।
জানা গেছে, নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিল। তারা স্থানীয় একটি গার্মেন্ট ফ্যাক্টরীতে চাকরি করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির নায়েক মো. জাহাঙ্গীর বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা আহতদের হাসপাতালে নিয়ে আসলে তিনজনকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আর বাকী তিনজনের চিকিৎসা চলছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ২ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৩ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৪ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
- ৫ শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি শিশুর মৃত্যু