রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারিসহ আটক দুই
রাজশাহীতে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল (৪২) ও জিল্লুর রহমান (৫৫) নামের দুই জামায়াত নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডলকে তেরোখাদিয়া এলাকা থেকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে জিল্লুর রহমান নামের অপর জামায়াত নেতাকে আটক করা হয়। বর্তমানে তাদের নগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা দীর্ঘদিন আত্মগোপনে থেকে সম্প্রতি মহানগরীর তেরোখাদিয়া এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
শাহরিয়ার অনতু/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি ও ইসলামী আন্দোলন ছেড়ে শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ৩ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৪ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ৫ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম