১৭ মে থেকে সিরাজগঞ্জের সব মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ
১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী ১৭ মে থেকে সিরাজগঞ্জ জেলার সব মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (১৫ মে) রাতে জেলা প্রশাসকের ডাকবাংলোতে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ১৭ মে থেকে সিরাজগঞ্জ জেলার সব দোকান-পাট, মার্কেট ও শপিং কমপ্লেক্স বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
তিনি আরও বলেন, শুধু নিত্যপ্রয়োজনীয় দোকান-পাট ও ওষুধের দোকান খোলা থাকবে। সিরাজগঞ্জের মার্কেটে কেনাকাটা করতে ক্রেতারা গা ঘেঁষে অবস্থান করে। অনেকেই মাস্ক ছাড়াই মার্কেটে আস। বাইরে হাত পরিষ্কারের কোনো ব্যবস্থাও নেই।
সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সিরাজগঞ্জে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার বিধিনিষেধ শিথিল করায় গত ১০ মে থেকে মার্কেট খোলা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত আকারে দোকান খোলা রাখা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/জেডএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন