কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৩ লাখ টাকা মূল্যের প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে বিজিবি। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
কক্সবাজার-১৭ বিজিবি অধিনায়ক মো. রবিউল ইসলাম জানান, মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার মো. জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যারা রামু তুলাবাগান এলাকায় একটি মাইক্রোবাসে (চট্টমেট্টো-চ-১১-৫২৩১) তল্লাশি চালায়। এ সময় মাইক্রোবাস থেকে করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার এবং মাইক্রোবাসের মূল্য ১০ লাখ টাকা বলে উল্লেখ করেন বিজিবির এক কর্মকর্তা।
বিজিবি গাড়িটি থামানোর নির্দেশ দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রেখে মাইক্রোবাসটি স্থানীয় শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত