সন্দ্বীপে বসতবাড়িসহ আগুনে পুড়ল নগদ ৬ লাখ টাকা
সন্দ্বীপ উপজেলার বাউরিয়া বেড়িবাঁধে অগ্নিকাণ্ডে নগদ ৬ লাখ টাকাসহ পুড়ে গেছে বসতবাড়ি। পুড়ে যাওয়া ঘরে আরও প্রায় ১০ লাখ টাকার আসবাবপত্র ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে সন্দ্বীপের বাউরিয়া বেড়িবাঁধের রুহুল মোহাম্মদ মনিরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েক ঘর পুড়ে যায়।
বেড়িবাঁধের বাসিন্দারা জানান- রান্না ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মিলে শ্যালো মেশিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু তার ঘরে থাকা ৬ লাখ টাকা পুড়ে গেছে।
সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ২টি ঘর পুড়ে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সাথে নগদ টাকা পুড়ে গেছে ৬ লাখ টাকা।
এফআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার