ডিসির কাছে ফোনে টাকা চাওয়ায় একজন আটক
দিনাজপুরের জেলা প্রশাসকের (ডিসি) কাছে মোবাইল ফোনে চাঁদা চাওয়ার অভিযোগে রাজু আহম্মেদ বাপ্পী (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৭ মে) সকালে বগুড়ার শাহাজাহানপুর থানার সাবরুল গ্রাম থেকে চাঁদাবাজকে আটক করে দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ। আটক রাজু আহম্মেদ রংপুর সদর উপজেলার পাকপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় রাজু আহম্মেদের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা দায়ের করেছেন।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, গত ১৪ মে অফিস চলাকালীন সময়ে দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলমকে ফোন করে মুরাদ পরিচয় দিয়ে বিভিন্ন অংকের টাকা চাঁদা দারি করেন ওই ব্যক্তি। জেলা প্রশাসক বিষয়টি দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে।
পরে পুলিশ অভিযান চালিয়ে বগুড়া থেকে তাকে আটক করে। রাজু আহম্মেদ বাপ্পী চলমান মহামারী করোনাভাইরাসের সুযোগ নিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছে।তাকে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এমদাদুল হক মিলন/এমএএস/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ