নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিল পিকআপ
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় ইয়ানুর রহমান (৩০) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর একটায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মহেশপুর (পাকড় ড়াংগা) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর রহমান বেদদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান বলেন, চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ (মিনি ট্রাক) ফুলবাড়ীর পৌর শহরের দিকে আসছিল। পথে মহেষপুর পাকড় ডাঙ্গা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইয়ানুর রহমানের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি থানায় রাখা হয়েছে।
এমদাদুল হক মিলন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ