যুবকের হাতে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত শাহীন বাবুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কাশিপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (২০ মে) শাহীন বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কাশিপুর মাঝাপাড়া গ্রামের এক বাসিন্দার শিশুকন্যা
সোমবার বিকেলে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের বাবলুর ছেলে শাহীন বাবু ঘরে ডেকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে শাহীন বাবু পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে দেয়া হয়। ওই দিন রাতেই পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আহসান হাবিব সোহেল বলেন, ধর্ষক শাহীন বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ