ভোলায় ঝড়ের কবলে পড়ে যুবকের মৃত্যু
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে ঝড়ের কবলে পড়ে ভোলায় মাঝিসহ ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। এতে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটে। মৃত রফিকুল ইসলাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসাননগর গ্রামের আবু কালামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট থেকে ১১ জন যাত্রী নিয়ে ভোলার রাজাপুরের উদ্দেশ্যে রওনা হয় ওই ট্রলারটি। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকায় পৌঁছালে মেঘনা নদীর প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝিসহ ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও রফিকুল ইসলাম নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মজুচৌধুরীরহাট থেকে মা-স্ত্রীকে নিয়ে ভোলায় আসছিলেন রফিকুল। ট্রলারে ১১ জন ছিলেন। সবাইকে জীবিত উদ্ধার করা হলেও রফিকুল ডুবে মারা যান।
জুয়েল সাহা বিকাশ/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল