জয়পুরহাটে করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ছিটহরিপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২২ মে) রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার (২৩ মে) সকালে তার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান স্বাধীন সরোয়ার বলেন, গত ১৫ দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বরে ভুগছিলেন ওই ইটভাটা শ্রমিক। স্থানীয় ফার্মেসি থেকে জ্বরের ওষুধ খেয়েছিলেন। তিনদিন আগে ধামুইরহাট উপজেলার একটি ক্লিনিকে চিকিৎসক দেখান তিনি। তিনি অ্যাজমায় আক্রান্ত বলেছেন চিকিৎসক। এরই মধ্যে শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা তুলসী রায় বলেন, শনিবার সকালে স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করেছে। তিনি দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
রাশেদুজ্জামান/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী
- ২ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- ৪ আর কোনো দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
- ৫ কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো ড্রামভর্তি পেট্রোল