তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি গ্রেফতার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে। গতকাল সোমবার রাতে উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ