বেপরোয়া মোটরসাইকেল কাড়লো কিশোরের প্রাণ
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী মাফিউল ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিউল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের ওয়াজেদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিল মাফিউল। গোবিন্দগঞ্জ চারমাথা এলাকা হয়ে হামদর্দ ল্যাবরেটরির সামনে রাস্তা পার হয়ে পশ্চিম পাশে এলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মাফিউল মারা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জেলানি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এই ঘটনায় মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
জাহিদ খন্দকার/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন