অ্যাম্বুলেন্স কেড়ে নিল দুই রিকশাচালকের প্রাণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালকের মৃত্যু হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জের আহাদ মিয়া (৩৫) এবং নীলফামারীর দর্জিপাড়া গ্রামের আবুল কাফি (৫০)। নিহতরা রিকশাচালক এবং কাঁচপুর ও মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, অ্যাম্বুলেন্সের ধাক্বায় আহত দুই রিকশাচালকের একজন স্থানীয় হাসপাতালে আরেকজন ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
শাহাদাত হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ