মিরপুরে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
রাজধানীর মিরপুরে গাড়ির ধাক্কায় জহুরুল ইসলাম জহির (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মিরপুর মাজার রোডে শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মৃত খোরশেদ আলীর ছেলে। তিনি মিরপুর মাজার রোডের গুইদারটেক এলাকায় থাকতেন।
নিহতের ছেলে জাহিদ জানান, সকালে ভ্যান চালানোর সময় পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে জহির আহত হন।
পরে স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। জাহিদ খবর পেয়ে বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ২ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৩ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৪ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী
- ৫ শরীয়তপুরে হাম উপসর্গ নিয়ে ১০ মাস বয়সি শিশুর মৃত্যু