পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিলো মাদরাসাছাত্রী
ফাইল ছবি
মাগুরার মহম্মদপুরে দাখিল পরীক্ষায় ফেল করায় আইরিন (১৬) নামে এক মাদরাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৩১ মে) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের পারভার্টপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইরিন বিনোদপুর ইউনিয়নের পারভার্টপড়া গ্রামের জিহাদ হোসেনের মেয়ে।
বিনোদপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার বিলায়েত হোসেন বলেন, আইরিন বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু দাখিল মাদরাসায় লেখাপড়া করত। বানিয়াবহু দাখিল মাদরাসা থেকে এ বছর সে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। রোববার ফল প্রকাশ হলে দেখা যায় সে ফেল করেছে। ফলে রাতে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে মনের কষ্টে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরাফাত হোসেন/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন