গাজীপুরে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ
অনুষ্ঠানে চেক বিতরণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম
গাজীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা, ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস এম আলম।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল হাদী শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, শহর সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত জেলার ৬৫টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে পাঁচ লাখ ৬৫ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃগোষ্ঠী সম্প্রদাভুক্ত ২২৫ জনের মধ্যে ১১ লাখ ২৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে অসহায় দুঃস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য তিন লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
আব্দুর রহমান আরমান/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার
- ২ ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ৪ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৫ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯