চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহস্পতিবার সকালে ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত বাদল প্রামানিক (৪৫) জেলার নাচোল উপজেলার ভেরেন্ডি সাহারপুকুর গ্রামের ললিত প্রামানিকের ছেলে।
নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফাসির উদ্দিন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বাদল প্রমানিক নিজ বাড়ি থেকে সোনাইচন্ডিতে তার দোকানে যাওয়ার সময় নাচোল-নওগাঁ সড়কের সোনাইচন্ডি হাফেজিয়া মাদরাসার সামনে বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আব্দুল্লাহ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে