আশুলিয়ায় ডাকাত সন্দেহে ২ জন আটক
আশুলিয়ার নলাম এলাকায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটক যুবকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় জনতা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে আটক করার পর পুলিশের হাতে সোপর্দ করেন।
আটকরা হলেন, ময়মনসিংহের রাসেল ও মুন্সীগঞ্জর আনোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে নলাম এলাকা থেকে এ দুজন ডাকাতকে আটক করেন স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত নলাম এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় জনতা বিষয়টি বুঝতে পেরে তাদের ধাওয়া দেন। এক পর্যায়ে ডাকাতদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হন জনতা। বাকিরা পালিয়ে যান।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন কাদির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আল-মামুন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত