রুমা সীমান্ত থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেপ্রু পাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও তারা গায়ে সামরিক পোশাক ছিল বলে জানা গেছে।
রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সীমান্ত থেকে মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো সংবাদ আমার পাইনি।
এর আগে গত রোববার দুপুরে নিখোঁজ গাইডসহ দুই পর্যটককে উদ্ধারে সেপ্রুপাড়ায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় গ্রাম পুলিশ মেসন ম্রো নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন সেনাসদস্য কাশেম ও আনসার সদস্য সিপাহী হান্নান।
ধারণা করা হচ্ছে, রোববারের গোলাগুলির ঘটনায় যৌথবাহিনীর গুলিতে ওই সন্ত্রাসী নিহত হয়।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। ওই এলাকায় যৌথবাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।
সৈকত দাশ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা