আম পাড়তে গিয়ে গাছেই যুবকের মৃত্যু
মাগুরার শ্রীপুরে গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইসরাইল মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাইল মোল্লা বারইপাড়া গ্রামের রুস্তম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ইসরাইল মোল্লা ডাক্তার মোহন মোল্লার বাড়িতে গাছে আম পাড়তে ওঠেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গাছেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ গাছ থেকে নামিয়ে আনেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরাফাত হোসেন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী