বিদ্যুতের খুঁটি পরিবর্তনের সময় প্রাণ গেল শ্রমিকের
ফাইল ছবি
দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় শামীম ইসলাম (১৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের পাঁচপীর এলাকায় বিদ্যুতের খুঁটি পরিবর্তনের সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম ইসলাম দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারের সাদেক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জন শ্রমিক মিলে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় শ্রমিক শামীম পাশের খুঁটির তারের সঙ্গে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা অ্যান্ড সন এর সত্ত্বাধিকারী ফরিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত শ্রমিক আমার ভাতিজা। খুঁটি পরিবর্তন করতে গিয়ে পাশের খুঁটির তারের সঙ্গে লেগে সে ঘটনাস্থলেই মারা যায়। এর জন্য আমি খুবই মর্মাহত।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি