গাজীপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন জাগো নিউজকে জানান, কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকায় একটি গোরস্তানে আমগাছের সঙ্গে এক নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওই নারী গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তার বয়স আনুমানিক ১৮ বছর। পরনে ছিল চেক সেলোয়ার কামিজ।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬