করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫৭ বছর। ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও রিপোর্ট আসেনি।
শুক্রবার মধ্যরাতে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক তাসলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তার বাড়ি গাজীপুর সদরের বাজেন্দ্রপুর এলাকায়। তিনি শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু