না. গঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিমা বিসর্জনের সময়ে বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মা দুর্গাকে বির্সজন দিতে গিয়ে নিজেই বিসর্জন হলো স্কুলছাত্র পল্লব চক্রবর্তী। শুক্রবার গভীর রাতে নিখোঁজ হলে শনিবার সকাল ৯ টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পল্লব চক্রবর্তী (১৫) ফতুল্লার লালপুর এলাকার পঙ্কজ চক্রবর্তীর ছেলে এবং ফতুল্লা পাইলট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে প্রতিমা বিসর্জনের সময় ফতুল্লার বালুর ঘাটে বুড়িগঙ্গার পানিতে তলিয়ে যায় পল্লব। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ পল্লবের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
শাহাদাৎ হোসেন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল