লালপুরে নৌকাডুবিতে দুইজন নিখোঁজ
ফাইল ছবি
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবিতে দুইজন নিখোঁজ হয়েছেন। রোববার (২১ জুন) বিকেল ৪টার দিকে চরে বাদাম তুলে ফেরার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম ও ছইমুদ্দিনের ছেলে পুকিন। এরই মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে। তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন বলেন, ইতোমধ্যে আমরা উদ্ধারকাজ শুরু করেছি। রাজশাহী থেকে ডুবুরিদের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। তারাও উদ্ধারকাজে অংশ নেবে।
রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা