করোনা জয় করে বাসায় ফিরলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
মন্ত্রীর ভাগনি গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এসব তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী রোববার (২১ জুন) রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেছেন বলে তিনি জানান।
এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন তাদের রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আরএআর/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু