পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের লাশ উদ্ধার
ফাইল ছবি
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিমের মরদেহ ঈশ্বরদী সারাঘাট এলাকা থেকে ও একই গ্রামের ছইমুদ্দিনের ছেলে সাবের ওরফে পুকিনের মরদেহ কুষ্টিয়ার লালনশাহ সেতুর পাশ থেকে উদ্ধার করা হয়।
লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিদের স্বজনরা জানান, লাশ দুটি উদ্ধার করে তারা বাড়ির পথে রওনা হয়েছেন।
উল্লেখ্য, ২১ জুন (রোববার) বিকেল ৪টার দিকে লালপুর উপজেলার লক্ষ্মীপুর বালুঘাট এলাকায় চরের জমিতে চিনা বাদাম তুলে ফেরার পথে তীব্র স্রোত ও ঝড়ো হাওয়ায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম ও সাবের নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাদের উদ্ধার অভিযানে নামে। অবশেষে মঙ্গলবার দুপুরে তাদের লাশ উদ্ধার হয়।
রেজাউল করিম রেজা/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা