১১ মাসের শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অপহরণের পর ১১ মাসের শিশু রিক মন্ডল রিজুকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারীদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে শিশুটিকে অপহরণ করেন প্রতিবেশী একই পরিবারের চার সদস্য। এরপর মোবাইলে শিশুর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে পরিবারটি রাজি হয়। বিকেল ৫টায় দামলা নামক এলাকা থেকে অপহরণকারীদের আটক করে পুলিশ।

শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া বলেন, দীর্ঘদিন পর মধু মন্ডল (৫০), তার স্ত্রী মন খুশি মন্ডল (৪০), সাগর মন্ডল (২০) ও সৈকত মন্ডল (১৮) ফুলকুচি গ্রামে আসেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতিবেশী সজিব মন্ডলের ১১ মাসের শিশু রিজুকে অপহরণ করে নিয়ে যান তারা। পরে রিজুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।
পরিবারটি মুক্তিপণ দিতে রাজি হলে শিশুটিকে নিয়ে দামলা এলাকায় আসেন অপহরণকারীরা। স্থানীয়রা তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
- ২ ডাকাতির আধা ঘণ্টার মধ্যেই ১৯ গরুসহ ট্রাক উদ্ধার করলো পুলিশ
- ৩ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেন এমপি, খেলেন রোগীদের খাবার
- ৪ কবরস্থানে মাটি ভরাটেও ঘুস নিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
- ৫ চাঁদাবাজির অভিযোগে ওসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন