করোনায় আক্রান্ত গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে ও সুস্থ রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম বলেন, আমার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ২০ জুন নমুনা দেই। নমুনা পরীক্ষার পর আমার করোনা শনাক্ত হয়। বিষয়টি ২২ জুন জানতে পারি। বর্তমানে আমি হোম আইসোলেশনে ও সুস্থ আছি।
গত ৬ জানুয়ারি গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আবুল কালাম। ৭ জানুয়ারি থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।
আমিনুল ইসলাম/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের দিনও পরম মমতায় বেওয়ারিশ বৃদ্ধের দাফন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’
- ২ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
- ৩ ফেনীতে দুই চালকের ঝগড়ার সময় আরেক বাসের ধাক্কা, নিহত ৩
- ৪ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: কারণ জানতে দুই তদন্ত কমিটি
- ৫ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে দাদার মৃত্যু