দেয়ালচাপায় ঘুমের মধ্যেই মারা গেল স্কুলছাত্রী
দিনাজপুরের খানসামায় মাটির ঘরের দেয়ালচাপা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।
নিহত পলি আক্তার (১০) চতুর্থ শ্রেণিল শিক্ষার্থী ছিল। সে খানাসামা উপজেলার হোসেনপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

জানা যায়, বুধবার রাত ৩টার দিকে খানসামা উপজেলায় বজ্রসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় নিজঘরে একাই ঘুমাচ্ছিল পলি আক্তার। বৃষ্টিতে ঘরটি ভেঙে পড়ে। এতে দেয়ালচাপা পড়ে পলি আক্তার মারা যায়। পরিবারের সদস্যরা টের পেয়ে তার লাশ উদ্ধার করে।
খানসামা খানার ওসি শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি