স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন
দিনাজপুরের পার্বতীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের শিকার হতে হলো স্বামী আব্দুস সালামকে (৬৫)। এই ঘটনায় স্ত্রী, ছেলে ও পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত আব্দুস সালাম পার্বতীপুর উপজেলার রুস্তম নগর এলাকার শামশুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
এলাকাবাসী জানান, আব্দুস সালামের স্ত্রী ফারজানা বেগমের (৪০) সঙ্গে একই এলাকার গোয়ালপট্রি পুরাতন বাজারের সুশিল চন্দ্রের ছেলে মানিক চন্দ্রের (৪০) পরকীয়া প্রেম ছিল। শনিবার রাতে তিনি আব্দুস সালামের বাড়িতে গিয়ে তার স্ত্রী ফারজানা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে মিলিত হন। গভীর রাতে আব্দুস সালাম বাড়িতে গিয়ে তা দেখতে পনি। এসময় তিনি এই অবৈধ সম্পর্কে বাধা দিলে স্ত্রী ফারজানা বেগম, প্রেমিক মানিক চন্দ্র ও ছেলে আব্দুল গনি ফারুক জয় (১৯) আব্দুস সালামকে মারধর করেন। এক পর্যায়ে গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে আব্দুস সালামকে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ আব্দুস সালামের স্ত্রী ফারজানা, প্রেমিক মানিক চন্দ্রকে গ্রেফতার ও ছেলে জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ২ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক
- ৩ ভৈরবের দুইশ টাকার বেশি তেল পাচ্ছে না গ্রাহকরা, ক্ষুব্ধ চালকরা
- ৪ মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন, সম্পাদক রনি
- ৫ বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু