মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
প্রতীকী ছবি
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এমাম বাড়ির মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেল্লাল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গ্যাস সিলিন্ডারের মালিক। রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেল্লাল হোসেন মানিকগঞ্জের দিঘী ইউনিয়নের হাসান আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আশুরা উপলক্ষে গড়পাড়া এমাম বাড়িতে শনিবার থেকে মেলা চলছে। রোববার দুপুর ১টার দিকে মেলায় খেলনা বেলুনে গ্যাস ভরার সময় প্রচণ্ড শব্দে সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় মেলার দর্শনার্থী বেল্লাল হোসেন ছিটকে পড়ে। তার শরীরের পিছনের অংশে বিশাল ক্ষত হয়। মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে বিস্ফোরণের পর পরই অচেতন হয়ে পড়ে সিলিন্ডার মালিক। তার পরিচয় পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আহত সিলিন্ডার মালিককে উদ্ধার করে হাসপতালে নেয়া হচ্ছে। পরে তাকে দুর্ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিএম খোরশেদ/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব