শ্রীপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ১
গাজীপুরের শ্রীপুরে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সজীব নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোবাবর বেলা ১১টায় উপজেলার জৈনাবাজর-কাওরাইদ সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত সজীব (২০) কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের ফিরুজ মিয়ার ছেলে। আহতরা হলেন, চালক আমিরুল ইসলাম (২৮), আশিক (২০), শাহারা বেগম (৩০) ও শহিদুল (৫০)।
আহত সকলেই উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের বাসিন্দা। আহতদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টায় মারা যায়।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার
- ২ ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ৪ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৫ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯