বরিশালে বিপুল পরিমাণ নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। তাকে সহায়তা করেন ওষুধ প্রশাসন ও র্যাব-৮-এর সদস্যরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, নকল ওষুধ ও হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে কাঠপট্টি ও চকবাজার এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় কাঠপট্টি এলাকার চার ফার্মেসি থেকে প্রায় দুই লাখ টাকার নকল, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত এবং বিক্রির দায়ে কাঠপট্টি এলাকার নুর মেডিকেল হলকে ২০ হাজার টাকা, মীম মেডিকেল কর্নারকে পাঁচ হাজার টাকা, স্বপ্নীল মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা ও আরমান মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়।

ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আরও বলেন, বরিশালে নকল ও অনুমোদনহীন ওষুধের বিস্তার রোধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে এর আগেও দুটি অভিযান পরিচালনা করা হয়। এ পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। কারাদণ্ড দেয়া হয়েছে চারজনকে। সিলগালা করা হয়েছে কারখানা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সাইফ আমীন/এএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা