গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরীর ভোড়া এলাকার একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম নূরে আলম ফরহাদ (৩৫)। তিনি ভোড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে এবং বিএনপি নেতা ও শহরের কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক জিএস মনির হোসেনের ছোট ভাই।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জাগো নিউজকে জানান, সকালে বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা থানায় খবর দেন। পরে সকাল পৌনে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মো. আমিনুল ইসলাম/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট গণনায় অনিয়মসহ নানা অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ২ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ বিজয়ী হয়ে নির্বাচনি ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন বিএনপির মুজিবুর রহমান
- ৪ গাইবান্ধা-৪ আসনে পাঁচ কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জামায়াত নেতার
- ৫ নাটোরে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ-গুলি, আহত ৬