বসুন্ধরা সিনেমা হল মালিকসহ আটক ১২
অসামাজিক কার্যকলাপের অভিযোগে রাজবাড়ী জেলা শহরের বসুন্ধরা সিনেমা হল থেকে অপ্রস্তুত অবস্থায় চার ছেলে ও মেয়ে এবং সিনেমা হলের মালিক সাইদ হাসান নান্নুসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বসুন্ধরা সিনেমা হলের মালিক (ভাড়াটিয়া) সাইদ হাসান নান্নু,ম্যানেজার আঃ মালেক,কাউন্টার মাস্টার হাসিবুর রহমান,সুপার ভাইজার দুলাল দত্ত,অনৈতিক কাজে লিপ্ত কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের বিল্লাল মোল্লার ছেলে হাসান মোল্লা (২০),আলাদীপুর হোগলাডাঙ্গী গ্রামের আঃ বারেকের ছেলে মোঃ শাহিন মোল্লা (২৬),চন্দনী ইউনিয়নের সামসুল মোল্লার ছেলে শিমুল মোল্লা (২৩),ফরিদপুর জেলার গোপালপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের নুরুদ্দিন সেখের ছেলে মোঃ ইমরান(১৮) ও ৪জন মেয়ে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে বসুন্ধরা সিনেমা হলের ভিতর থেকে তাদের অপ্রীতিকর অবস্থায় আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রুবেলুর রহমান/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি