চৌদ্দগ্রামে জ্বালানি তেলের দোকানে আগুন
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসরদার এলাকায় একটি অবৈধ জ্বালানি তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আগুনের সুত্রপাত হয়ে পাশের আরো তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।
তবে ওই জ্বালানি তেলের দোকান থেকে কীভাবে আগুনের সুত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে কুমিল্লা ও চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সরকারি দলে থাকলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম: আমির হামজা
- ২ বাগেরহাটে চাঁদার দাবিতে মাদরাসার কাজ বন্ধ, তদন্তে পুলিশ
- ৩ এমপি হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি-আ’লীগের হামলা, পুলিশসহ আহত ২০
- ৪ ভৈরবে ইউএনওকে দেখে মূল্য তালিকা টাঙালো দোকানিরা
- ৫ ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মৌখিকে ধরা পড়ে কারাগারে ৯ জন