নৌকা নিয়ে পানিবন্দি মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলো তারা
মাদারীপুরে শিবচরে বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
মঙ্গলবার সকালে উপজেলার সন্যাসীরচর, বন্দরখোলা, মাদবরচর এলাকায় বন্যা কবলিত দুইশ পরিবারের মাঝে তারা এসব খাদ্য সহায়তা প্রদান করেন।
সংস্থাটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নার নেতৃত্বে একটি নৌকা নিয়ে বন্যায় পানিবন্দি এলাকাগুলো ঘুরে বয়স্ক ও অসহায় মানুষের হাতে তুলে দেন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ কেজি চাল, ১ লিটার তেল ও ১ কেজি ডাল।

শাহাদাৎ হোসেন মুন্না বলেন, দেশে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এমন পরিস্থিতিতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মানুষের অভাব যেন দীর্ঘ হচ্ছে দিন দিন। বন্যা কবলিত মানুষের নিরাপদ খাদ্য সহায়তায় আমরা এগিয়ে এসেছি। আমাদের এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান