ফের চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে মাহবুব-অলক
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আবারও দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট শহীদুল হুদা অলক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু জানান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় এবং মনোনয়নপত্রগুলো বৈধ হওয়ায় নির্বাচনের অবশ্যকতা দেখা দেয়নি। মনোনয়নপত্র দাখিলকারী কার্যনির্বাহী কমিটির ৯ জনকে মঙ্গলবার রাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. জোবদুল হক (দৈনিক যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ মোহা. আব্দুল্লাহ (জাগো নিউজ), নির্বাহী সদস্য মো. তসলিম উদ্দীন (দৈনিক ইত্তেফাক), মো. আমিনুল ইসলাম (দৈনিক সমকাল), রবিউল হাসান ডলার (ডেইলি স্টার) ও আব্দুল মালেক (দৈনিক ভোরের কাগজ)।
মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি