টঙ্গীতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর খরতৈল এলাকা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইয়াসমিন (১০) স্থানীয় সিদ্দিকুর রহমানের মেয়ে। সে স্থানীয় মনসুর আলী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের বাবা সিদ্দিকুর রহমান মাটি কাটার শ্রমিক এবং মা বিভিন্ন মেসে রান্নার কাজ করেন। মঙ্গলবার বিকেলে তারা বাড়িতে ছিলেন না। রাত ৭টার দিকে বাড়িতে ফিরে ঘরের মেঝেতে ইয়ামিনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার
- ২ ধামরাইয়ে কার্যালয় উদ্বোধন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
- ৩ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ৪ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৫ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯