যশোরে ট্রাকের চাপায় যুবক নিহত
যশোর শহরের বকচর কোল্ডস্টোর এলাকায় ট্রাকের চাপায় আব্দুল্লাহ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ সদর উপজেলার সতীঘাটা বাহির মল্লিক গ্রামের আব্দুল জব্বার বিশ্বাসের ছেলে। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহর ভাই মিজানুর রহমান জানান, বুধবার সকালে আব্দুল্লাহ বাড়ি থেকে বাইসাইকেল যোগে শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর কোল্ডস্টোরের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে সতীঘাটা বাহিরমল্লিক জামে মসজিদের সামনে জানাজা পড়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মিলন রহমান/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত দিপালীর বাড়িতে স্বজনদের আহাজারি
- ২ টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে বিএনপি
- ৪ পিরোজপুরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- ৫ যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক