আমি ধান্দাবাজ না : শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমি কোনো ধান্দাবাজ না। আমি কোনো তোলা বা চাঁদাও খাই না। আমাকে আল্লাহ অনেক দিছে। আমি জনগণের জন্য কাজ করি।
বুধবার বিকেলে সিদ্ধিগঞ্জের আজিবপুর বাজার এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে সোনামিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলার মাঠের ব্যাপারে প্রধামন্ত্রীর অনেক আগ্রহ উল্লেখ করে শামীম ওসমান বলেন, স্টেডিয়াম তৈরি করে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা হবে। রুচি সম্মতভাবে এখানে স্টেডিয়াম তৈরি করা হবে। এতে এ অঞ্চলের ছেলে-মেয়েরা খেলাধূলার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে তুলবে।
সোনামিয়া মিনি স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, পারটেক্স গ্রুপের এমডি আজিজ আল কায়সার টিটু, আজিজ আল কায়সার মাসুদ, জালাল উদ্দিন আহমেদ, ইব্রাহীম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক খোকা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু প্রমুখ।
শিপলু/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটারদের হুমকি, সিরাজগঞ্জে দুই বিএনপি নেতার পদ স্থগিত
- ২ সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- ৩ প্রেমিকার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়ে আগুন দিলেন যুবক
- ৪ স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি
- ৫ টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল