কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে টোয়াক
পর্যটক আকর্ষণে কুয়াকাটা সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)। রোববার সকাল ১০টায় এ অভিযান শুরু হয়।

অভিযানে অংশ নেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী সাঈদ, টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ টোয়াকের সদস্যরা।

পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা দেশ-বিদেশের পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। বিশ্বের ভ্রমণপিপাসুরা জন্য কুয়াকাটাকে বেছে নিয়েছে। পর্যটকদের ভ্রমণ উপযোগী হিসেবে কুয়াকাটাকে গড়ে তুলতে আমাদেরই এগিয়ে আসতে হবে।

তারা বলেন, কুয়াকাটা সৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব কর্তব্য। তাই এখানকার পর্যটনমুখী ব্যবসায়ীদের সচেতনতার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এর আগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে টোয়াক সদস্যদের মাঝে টিশার্ট বিতরণ করা হয়।
বিএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা